ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সকালেই শুরু মেসিদের আমেরিকা বিশ্বকাপ মিশন,প্রস্তুত আলজেরিয়া

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরো পাঁচদিন আগে শুরু হয়ে গেছে। তবে বিশ্বকাপের মহাকাব্য রচনার মূল কাজটা যেন আগামীকাল থেকেই শুরু হচ্ছে। কারন সকাল হতেই শুরু কাতার বিশ্বকাপের মহানায়ক লিওনেল মেসিদের মিশন। ফেভারিটদের তালিকায় থাকা একমাত্র জার্মান ছাড়া ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন,সুইজারল্যান্ড কোন দলই পারেনি অভিষেকটা জয় দিয়ে শুরু করতে। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়নদের শুরুটা কেমন হবে সেদিকে তাকিয়ে ফুটবল বিশ্ব। যদিও গত বিশ্বকাপে সৌদি আরবের কাছে পরাজয় দিয়ে মিশন শুরু হয়েছিলো চ্যাম্পিয়নদের। এবারের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া।

পড়ন্ত বেলায় মেসি চমক দেখতে সবাই উদগ্রীব। আমেরিকা লীগ খেলে যার সেখানকার মাটিও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার অভ্যাসটা গত চার বছর ধরেই করে আসছেন মেসি। যদিও কাতার বিশ্বকাপের পর মেসির আন্তর্জাতিক ফুটবলের ইতি হয়ে গেছে। কিন্তু সেটা আর হয়নি বিশ্বফুটবলের সব অর্জন দাতার। আর্জেন্টিনার কাছে তিনি এখনো তাদের ফুটবল দেবতা। কিন্তু মেসি কি পারবেন টানা শিরোপা মিশনের কারিগরের ভূমিকা পালন করতে? ৮৬ বিশ্বকাপ জেতার পর ম্যারাডোনার ভাগ্যে জুটেনি পরের বিশ্বকাপের শিরোপা।

যদি মেসির নেতৃত্বে তার ব্যর্তয় ঘটে তবে সেটা হবে নতুন ইতিহাস। আগামীকাল সূচনা ম্যাচেই হয়ত তার কিঞ্চিৎ ধারনা জন্মাতে পারে। গত কয়েকটি ম্যাচের দৃশ্যায়নে যেটা দেখা মিলেছে তাতে প্রায় প্রত্যেক ফেভারিট দলের পয়েন্ট ভাগাভাগি করে। আলজেরিয়াও থ্রেট হয়ে দাাঁড়ায় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আর্জেন্টিনার বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসি চোট কাটিয়ে শুরুর একাদশে ফিরছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। একই সঙ্গে গোলপোস্টে দেখা যাবে এমিলিয়ানো মার্টিনেজকে। ডান হাতের আঙুলে চিড় ধরা পড়ায় প্রস্তুতি ম্যাচ ও বেশ কিছু অনুশীলন মিস করেছিলেন আর্জেন্টাইন “বাজপাখি”। তবে এখন তিনি পুরোপুরি ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন বলে জানা গেছে।

তবে এবারের বিশ্বকাপ জেতা নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকলেও মেসির ভিতর থাকছে এ নিয়ে বাড়তি চাপ। কারণ কাতার বিশ্বকাপ জেতার পর ফুটবল থেকে সব প্রাপ্তি যোগ হয়ে গেছে তার রেকর্ডের খাতায়। এখন শুধু বাড়তে পারে শুধুই রেকর্ডের সংখ্যা মাত্র।

এরপরেও আর্জেন্টিনার প্রথম ম্যাচের চিত্রটি কেমন হতে পারে তা নিয়ে আলোচনার কমতি নেই। দলটির মিডফিল্ডে থাকছে পরিচিত ত্রয়ী—রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন থিয়াগো আলমাদা।
অ্যাটাকিংয়ে মেসির সঙ্গী হিসেবে খেলবেন দুর্দান্ত ফর্মে থাকা লাওতারো মার্টিনেজ। গোড়ালির চোট কাটিয়ে ফিরলেও হুলিয়ান আলভারেজকে শুরুতে বেঞ্চে রাখার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের। ম্যাচ পরিস্থিতি অনুকূলে থাকলে তাকে মাঠে নামানো হতে পারে।

এদের নিয়ে মেসিদের গর্জে ওঠার লক্ষ্যে সর্বশেষ প্রস্তুতি। যেখানে মূল আকর্ষণই হচ্ছেন মেসি। তিনিই প্রতিপক্ষের ভীতির কারণ। যদিও সেটা আমলে নিতে চাচ্ছেন না আলজেরিয়ার কোচ ভ্লদিমির পেটককোভিচ। তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে ম্যান-মার্কিং বা আটকানোর জন্য আলাদা কোনো বিশেষ ট্যাকটিক্যাল পরিকল্পনা নেই তাদের।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলজেরিয়ার বসনিয়ান কোচ ভ্লাদিমির পেটকোভিচ বলেন, ‘আমি প্রতিটি খেলোয়াড় এবং প্রতিপক্ষকে সম্মান করি, তবে আমাদের নিজেদের শক্তির ওপরও আমার ভরসা আছে। আমি কখনোই কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়কে আটকানোর জন্য ছক কষি না, আর আগামীকালও তা করব না। একজন ব্যক্তির জন্য পুরো দলকে প্রস্তুত করা অর্থহীন।’

পেটকোভিচ আরও বলেন করেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে মেসির আশেপাশে থাকা অন্য খেলোয়াড়দের পাসিং লাইন বা সাপ্লাই কেটে দেওয়া, যাতে বিশ্বমানের এই খেলোয়াড়েরা নিজেদের মেলে ধরার সুযোগ না পায়। আমাদের একটি সুনির্দিষ্ট ‘প্ল্যান এ’ আছে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করার জন্য ‘প্ল্যান বি’-ও তৈরি রাখা হয়েছে। আমরা ফেভারিট নই, তবে এই বিশ্বকাপেই আমরা অঘটন ঘটতে দেখেছি, আমরাও একটা চমক দিতে চাই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সকালেই শুরু মেসিদের আমেরিকা বিশ্বকাপ মিশন,প্রস্তুত আলজেরিয়া

আপডেট সময় : ১০:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬