ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শান্তি চুক্তির রুপরেখায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান : পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন,  আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে। শেহবাজ শরিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসানে একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একই সঙ্গে এই চুক্তির চূড়ান্ত খসড়াও প্রস্তুত করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে ওই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে প্রত্যাশা করেছেন তিনি।

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান এখন আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্ভাব্য একটি ইলেকট্রনিক স্বাক্ষর (ই-স্বাক্ষর) অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এর পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। ‌‌‘‘আমরা একটি শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’’

তিনি বলেছেন, ‘‘আলোচনা চলাকালীন ধারাবাহিক অঙ্গীকার বজায় রাখার জন্য আমরা যুক্তরাষ্ট্র এবং ইরানকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমাদের পাশে থাকার জন্য এই অঞ্চলের ভাইদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’
পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা আত্মবিশ্বাসী যে, এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি স্থায়ী শান্তির জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে।’’
সূত্র: রয়টার্স, ডন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শান্তি চুক্তির রুপরেখায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান : পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬