ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মালদ্বীপ টুর্নামেন্টে থাকছে না প্রবাসী ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১ জুন থেকে মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারজাতি টুর্নামেন্ট। দেশটির ডায়মন্ড জুবিলী উপলক্ষ্যে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অর্থাৎ দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলী) উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এতে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও পাকিস্তান।তবে বাংলাদেশের জাতীয় দল এতে অংশ নিতে পারছে না। বাংলাদেশ অলিম্পিক দল নামে একটি দল এই টর্নামেন্টে অংশ নিবে। কারণ একই সময় বাংলাদেশের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ থাকায় দলের মূল তারকা ফুটবলাররা এই টুর্নামেন্টে খেলতে পারছেন না।

আজ এই টুর্নামেন্ট ‍উপলক্ষ্যে ৩২ সদস্যে প্রাথমিক দল ঘোষনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এই টুর্নামেন্টে বেশ কিছু দিন ধরে দলের হয়ে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির গুঞ্জন থাকলেও, শেষ পর্যন্ত সম্পূর্ণ স্থানীয় ফুটবলারদের ওপরই ভরসা রাখছে বাফুফে। স্থানীয় লিগের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়েই গঠিত হয়েছে এবারের বাংলাদেশ অলিম্পিক দল।

ঘোষিত এই অলিম্পিক দলের বেশিরভাগ ফুটবলারই গত এপ্রিলে সমাপ্ত অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলে ছিলেন। তরুণদের এই দলটিতে অভিজ্ঞতার রসদ জোগাতে ডাক পেয়েছেন জাতীয় দলে খেলা বেশ কয়েকজন নিয়মিত মুখ। এদের মধ্যে অন্যতম গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, আল আমিন, মজিবুর রহমান জনি এবং স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা।
টুর্নামেন্টকে সামনে রেখে আজ থেকেই অলিম্পিক দলের অফিশিয়াল কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে। দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকের অধীনে এফসি ফর্টিস ক্লাব মাঠে ফুটবলাররা তাদের কঠোর অনুশীলন শুরু করবেন। খুবই সংক্ষিপ্ত সময়ের এই ক্যাম্পে ফুটবলারদের ফিটনেস ও ট্যাকটিকাল বোঝাপড়ার ওপর জোর দেওয়া হবে বলে জানা গেছে।

এক নজরে বাংলাদেশ অলিম্পিক দল:
মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালদ্বীপ টুর্নামেন্টে থাকছে না প্রবাসী ফুটবলাররা

আপডেট সময় : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬