ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জেএফএ কাপ অনুর্ধ ১৪ নারী ফুটবলে দলের সঙ্গে বাড়তি সুবিধাও বেড়েছে

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সামাজিক অনেক কর্মকান্ডের সাথে জাপানের সংলিষ্টতা রয়েছে। ফুটবলের সঙ্গেও রয়েছে গত দুইযুগ ধরে। বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে দেশটির অর্থায়নেই গত এক যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে অনুর্ধ ১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। তাদের সেই ধারা অব্যাহত রয়েছে বলেই এই টুর্নামেন্টটি পরিচালনায় ‍বাধাগ্রস্থ্য হচ্ছে না। তবে টুর্নামেন্টের টাইমিং সমস্যায় পূর্বে অনেকগুলো দলকে সংযুক্ত করা যায়নি। ফলে ফিফা থেকেও আর্থিক অনুদানের বাড়তি সুবিধা ছিলো না। এবার টাইমিংয়ে মিলে যাওয়ায় ফিফা থেকে অর্থের পরিমানও বেড়ে গেছে। যে কারণে অংশগ্রহন কারী দলগুলোকে অংশগ্রহন ফি বেশি দেওয়া গেছে। আজ বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানালেন নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ।

আগামীকাল তিনটি জেলা থেকে যথাক্রমে রাজবাড়ী, রংপুর ও ফেনীতে  শুরু হচ্ছে অনুর্ধ ১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ১০ জুন টাঙ্গাইল, ঝিনাইদাহ ও রাজশাহী ভেন্যুতে চলবে খেলা। রাজশাহী বাদে বাকি সকল ভেন্যুতে দুই গ্রুপে চারটি করে আটটি দল। রাজশাহীতে দুই গ্রুপে সাত দল। প্রতি ভেন্যুতে দুই গ্রুপে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন জোনাল শিরোপার জন্য লড়বে। ছয় ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে। চূড়ান্ত পর্বের ভেন্যু ও সময় এখনো ঠিক করেনি ফেডারেশন।

টুর্নামেন্টে এবার দলের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৩ থেকে হয়েছে ৪৭টিতে।বেড়েছে অংশগ্রহন ফি’র অংক। বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘গতবার নক আউট ভিত্তিতে খেলা হয়েছিল। এবার গ্রুপ পর্যায়ে রাউন্ড রবিন লিগ হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো আগে পেত ২৫ হাজার এবার সেটা বেড়ে ৪৫ হাজার। চূড়ান্ত পর্বে উঠা দলগুলো ৪৫ হাজার করে পাবে। টুর্নামেন্টের সময় একটু বাড়ায় ফিফা থেকে সাপোর্ট পাওয়া যাচ্ছে। এজন্য দলগুলোকে একটু বেশি অর্থ দেয়া হচ্ছে।’

কয়েক মাস আগে নারী ফুটবলে এক টুর্নামেন্টে ফিফা কানেক্ট নিয়ে সমস্যা হয়। এই জটিলতায় গাইবান্ধা দল খেলতে পারেনি। অল্প বয়সী শিশুরা কান্নাকাটি করেছে। এবার ফিফা কানেক্ট নিয়ে নারী উইংয়ের প্রধান বলেন, ‘যারা খেলবে ইতোমধ্যে ফিফা কানেক্টের আওতায় এসেছে। গতবার একটি জেলায় এক খেলোয়াড়রা নিবন্ধিত ছিল। মাঠে ছিল অন্য খেলোয়াড়রা। এজন্য সেই দল খেলতে পারেনি। যারা কানেক্টেড থাকবে তারা অবশ্যই খেলতে পারবে।’

জেএফএ কাপ থেকে বাফুফে খেলোয়াড় তুলে আনে। গত আসরে খেলা ৫ জন বাফুফের ক্যাম্পে রয়েছে। এবারও সেই ধারাবাহিকতা আশা করছে ফেডারেশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেএফএ কাপ অনুর্ধ ১৪ নারী ফুটবলে দলের সঙ্গে বাড়তি সুবিধাও বেড়েছে

আপডেট সময় : ০৮:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬