ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিফা বিশ্বকাপে থাকছেন বাংলাদেশী পারফরমার ডিজে সঞ্জয়

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুনেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচ। আর সেই বিশ্বকাপেই বাংলাদেশের নাম! অনেক আগেই তো বাংলাদেশ  বাছাই পর্বে বাদ পড়ে যায়। তাহলে ফিফা বিশ্বকাপে বাংলাদেশ নামটি আসছে কি করে? এ নিয়ে রাজ্যের কৌতুহল থাকাই স্বাভাবিক।

মুলত এবারের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র,কানাডা ও মেক্সিকো। তিন দেশেই হচ্ছে আলাদা আলাদা উদ্বোধন অনুষ্ঠান। বাংলাদেশের একজন পারফরমার তেমনি এক উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। যার নাম হচ্ছে ডিজে সঞ্জয় দেব। তিনি হচ্ছেন আমেরিকায় বাংলাদেশী বংশোদ্ভূত। বিপিএলের এগার তম আসরেও সিলেটের হয়ে পারফর্ম করেছিলেন ডিজে সঞ্জয়।

কানাডার টরন্টোতে আগামী ১২ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিকরা। এই ম্যাচের আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ডিজে সঞ্জয়। এ দিন সঞ্জয়ের সঙ্গে আরও পারফর্ম করবেন কানাডিয়ান তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে এবং আলেসিয়া কারা।

বিশ্বকাপের মূল পর্দা উঠবে ১১ জুন মেক্সিকো সিটিতে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেখানে পারফর্ম করবেন মেক্সিকান পপ ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা। পরদিন ১২ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে মঞ্চে দেখা যাবে বিশ্বখ্যাত পপ তারকা ক্যাটি পেরি এবং মার্কিন র‍্যাপার ফিউচারকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিফা বিশ্বকাপে থাকছেন বাংলাদেশী পারফরমার ডিজে সঞ্জয়

আপডেট সময় : ০৮:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬