জুনে জাতীয় দল গঠন,শুক্রবারেই চূড়ান্ত হচ্ছে হামজাদের নতুন কোচ
- আপডেট সময় : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৪৯ বার পড়া হয়েছে
ফিফা বিশ্বকাপ বাছাই এবং এএফসি বাছাইয়ের বৈতরনী পার হতে পারেনি বাংলাদেশ জাতীয় দল। তবে শক্তিশালী এই গ্রুপে লড়াই করে সবার নজর কেড়েছেন হামজা-শোমিত সোমরা। আপাতত জাতীয় দলের সামনে সমসাময়ীক সময়ে কোন ম্যাচ নেই। আগামী জুনে সান মারিনোতে এবং মালদ্বীপের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োচজত চারচাতি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। একই সময়ে দুটি জায়গায় খেলতে হচ্ছে জাতীয় দলকে। তাই এই সময়ের জন্য দুটি জাতীয় দল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তবে এই মূহুর্তে প্রধান কোচ বিহীন জাতীয় দল। জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যারোর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তার সঙ্গে নতুন করে চুক্তি করছে না বাফুফে। নতুন কোচের সন্ধ্যানে নেমেছে বাফুফে। ইতিমধ্যে বেশ কিছু হাইপ্রোফাইল কোচের বায়োডাটাও জমা পড়েছে বাফুফে টিম ম্যানেজমেন্ট কমিটির হাতে। নেইমারদের গড়ে তোলার কারিগরও এই তালিকায় নাম লিখিয়েছেন। তাদের মধ্য থেকে একটি শর্টলিষ্ট হয়ত চূড়ান্তও হয়ে গেছে। আগামী শুক্রবারের মধ্যেই প্রধান কোচের বিষয়টি সুরাহা হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে।
কোচ চূড়ান্ত হওয়ার পরেই দুটি জাতীয় দল গঠনের বিষয়টি চুড়ান্ত হবে বলে জানা যায়। প্রথমে বাফুফের সিদ্ধান্ত ছিল মালদ্বীপে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর। তবে সোমবার ন্যাশনাল টিমস কমিটির সভায় মালদ্বীপেও জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। মালদ্বীপ ফুটবল ফেডারেশনের অনুরোধে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
তবে এক সাথে কোনো দেশের দুটি জাতীয় দল থাকার সুযোগ নেই। একটি জাতীয় দল হলে অন্যটি হবে ‘এ’ বা ‘বি’ দল। ২০০৭ সালে আগস্টে বাংলাদেশের দু’টি দল অংশ নিয়েছিল দু’টি টুর্নামেন্টে। একটি দল গিয়েছিল ভারতের দিল্লিতে নেহেরু কাপে অংশ নিতে, আরেকটি মালয়েশিয়ায় মারদেকা কাপে খেলতে। তখন দিল্লিতে যাওয়া দলটি ছিল জাতীয় দল এবং মারদেকা কাপের দলটি ছিল বাংলাদেশ ‘বি’।
মালদ্বীপের চার জাতি টুর্নামেন্টের জন্য কোচ নিয়োগ দেওয়া হয়েছে মারুফুল হককে। জাতীয় দলের নতুন কোচ নিয়োগ পাওয়ার পর দল নিয়ে যাবেন সান মারিনো। মালদ্বীপে বাংলাদেশ ও মালদ্বীপ ছাড়াও অংশ নেবে পাকিস্তান ও আফগানিস্তান।
শুক্রবারেই চূড়ান্ত নতুন কোচ
আগামী শুক্রবারের মধ্যে কোচ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বাফুফে ন্যাশনাল টিমস কমিটি। সোমবার তাদের মিটিংয়ে এই বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তার দেয়া তথ্য মতে কোচের তালিকা ২৬ জন থেকে ১০ জনে নামিয়ে আনা হয়েছে। এই ১০ জনের সাথে কথা বলেই চুড়ান্ত হবে শুক্রবার।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, অনেক আবেদন জমা পড়েছিল জাতীয় দলের কোচ হওয়ার জন্য। সেই আবেদনগুলো যাচাই-বাছাই করার জন্য একটা কমিটি করে দিয়েছিল বাফুফে। সেই কমিটি যে সংক্ষিপ্ত তালিকা দিয়েছিল সেই নামগুলো নিয়ে সভায় আলোচনা হয়। তারপর আমরা ১০ জনকে বাছাই করেছিল ইন্টারভিউয়ের জন্য।
আমিরুল ইসলাম বাবু বলেছেন, বাছাই করা ১০ জনের সাথে আমরা পর্যায়ক্রমে আগামী তিন দিন কথা বলবো। তারপর একজনকে চূড়ান্ত করা হবে। আগামী শুক্রবার আপনারা নতুন কোচের নাম পেয়ে যাবেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আগে কখনো এত আবেদন পড়েনি। হামজা-শামিতরা দলে যোগ হওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খোঁজ রাখছেন বিশ্বের অনেক দেশের কোচরা। বিশেষ করে ব্রাজিলকে অলিম্পিকে স্বর্ণ জেতানো কোচ বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আবেদন করায় চারিদিকে আলোচনা আরো ছড়িয়েছে।









