ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ আপাতত বন্ধ রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা আপাতত বন্ধ থাকলেও যে দম ধরে আছে সে আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। ইতিমধ্যে ইরান থেকেও এমন আশঙ্কা করা হচ্ছে। কারণ, ইরানের নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করার কয়েক ঘণ্টা পর কঠোর বার্তা দিয়েছে তেহরান।যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার মোহাম্মদ জাফর আসাদি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার পাকিস্তানের মাধ্যমে একটি সংশোধিত প্রস্তাব ওয়াশিংটনকে পাঠিয়েছে তেহরান। তবে সেই প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে তারা যা প্রস্তাব দিচ্ছে, তাতে আমি সন্তুষ্ট নই।’ তিনি আরও বলেন, ‘আমরা কি তাদের ওপর হামলা চালিয়ে সবকিছু শেষ করে দেব, নাকি একটি চুক্তির চেষ্টা করব? মানবিক দিক বিবেচনায় আমি প্রথমটি চাই না।’

এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়া সম্ভাব্য।’ তিনি অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তি রক্ষা করে না—এমন প্রমাণ আমাদের কাছে রয়েছে।’

এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত হচ্ছে, ঈদ উল আযহার পরেই ফের সংঘাত লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুসলমানদের ধর্মীয় এই অনুষ্ঠান হজ্জ থেকে বিপুল পরিমান অর্থের যোগান পায় সৌদি আরব। আর এতে যেন ব্যাঘাত না ঘটে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের আলোচনা থাকতেই পারে সৌদি আরবের। হজ্জের পরেই মূলত বোঝা যাবে কোন দিকে মোড় নিচ্ছে মধ্য প্রাচ্যের এই যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। পরে ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো অচলাবস্থায় রয়েছে। পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম দফা শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা

আপডেট সময় : ০৯:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬