ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চলমান শান্তি আলোাচনায় তুরস্কের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে নিরলস কাজ করে যাচ্ছে পাকিস্তান। কিন্তু এখনো্ পর্যন্ত দেশ দুটি সমঝোতায় পৌছাতে পারেনি। তবে দেশ দুটিকে সমঝোতায় পৌছানোর জন্য শান্তি আলোচনায় পাকিস্তানের পাশাপাশি তুরস্কও কাজ করে যাবে।  একই সঙ্গে যুদ্ধ বন্ধে দেশ দুটিকে আলোচনার টেবিলে ‘গঠনমূলক’ হওয়ার আহ্বান জানিয়েছে আঙ্কারা।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ এবং ইরানের প্রতিবেশী তুরস্ক শুরু থেকেই যুদ্ধ বন্ধের জন্য বারবার তাগিদ দিয়ে আসছে। এ লক্ষ্যে দেশটি যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে।

বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দিতে এবং শেষ পর্যন্ত স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠায় আমরা প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাব; যাতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ না করে কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।

যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ চলমান আলোচনা প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেছে তুরস্ক। দেশটির একটি কূটনৈতিক সূত্র বলেছে, চলতি সপ্তাহের শেষের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আনতালিয়াতে এক কূটনৈতিক ফোরামের ফাঁকে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন।

কাতার সফর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফেরও তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনও তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‌‌‘‘দুই দেশের আলোচনার বিষয়বস্তুর মাঝে পরমাণু ইস্যুও রয়েছে।’’ গণমাধ্যমকে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আন্দ্রাবি বলেন, তেহরান এবং আলোচনায় জড়িত পক্ষগুলোর অবস্থান নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। এটি আমাদের ওপর সংশ্লিষ্ট পক্ষগুলোর আস্থার অংশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে চলমান শান্তি আলোাচনায় তুরস্কের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা

আপডেট সময় : ০৭:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬