দুই সপ্তাহের জন্য যুদ্ধ বিরতির ঘোষনায় তেলের দাম মতে শুরু করেছে
- আপডেট সময় : ০৬:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
চুক্তি সাপেক্ষে আগামী দুই সপ্তাহের জন্য যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। যার মধ্যস্ততা হিসেবে কাজ করেছে পাকিস্তান। দুটি দেশেই নিজ দেশের পক্ষে বিজয়ের প্রশংসা নিচ্ছেন। তবে সে যাই হোক না কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সব সামরিক ইউনিটকে হামলা বন্ধ করার নির্দেশ দেয়ার সাথে সাথে বিশ্ব আগামী দুই সপ্তাহের জন্য স্বস্তিতে থাকতে পারবে। সূত্র: সিএনএন
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সব সামরিক ইউনিটকে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে যা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
এই নির্দেশনা দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর। জানা গেছে, দুই পক্ষই একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে হামলা বন্ধ করতে হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় হামলা বা সংঘর্ষ চলতে দেখা যাচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন।
যুদ্ধ বন্ধ ঘোষনার পর তেলের দাম কমতে শুরু করেছে। তবে যুদ্ধ বন্ধের চুক্তি হিসেবে ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ফি নিতে পারবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
এপি একটি অজ্ঞাতনামা আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করবে। তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ওই কর্মকর্তা সরাসরি আলোচনার সঙ্গে যুক্ত থাকলেও অভ্যন্তরীণ বিষয় প্রকাশের অনুমতি না থাকায় পরিচয় গোপন রেখে এ তথ্য জানিয়েছেন।
হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয়েরই আঞ্চলিক অধিকার রয়েছে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
সূত্র: আল-জাজিরা




















