ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শক্তিশালী চীনের কাছে বাংলাদেশের লড়াকু হার

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ১৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমার্ধ গোলশুন্য ছিলো। দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করলো বাংলাদেশের মেয়েরা। চীনের ‍কাছে ২-০ গোলের এমন লড়াকু হার নি:সন্দেহে প্রশংসনীয়। এ নিয়ে এএফসি উইমেন’স অনুর্ধ ২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় পরাজয়। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে দুই গোলে এগিয়ে থেকে রক্ষণের ব্যর্থতায় শেষ দিকে তিন গোল হজম করে ৩-২ গোলে পরাজিত হয়েছিল। যা ছিলো সত্যিকার অর্থে বেশ কষ্টের।

টুর্নামেন্টে বাংলাদেশ এখনো পয়েন্ট তুলতে না পারলেও চীন টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল দলটি।

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি যাবে কোয়ার্টার-ফাইনালে। তৃতীয় হওয়া তিন দলের সেরা দুটির একটি হওয়ার আশা নিয়ে আগামী মঙ্গলবার ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ।

থাইল্যান্ডের নন্থাবুরিতে শুরু থেকেই বাংলাদেশের বিপক্ষে আধিপত্য দেখায় চীন। তবে গোলবারের নিচে দারুণ দৃঢ়তা দেখান মিলি আক্তার। এই সময়ে অবশ্য ভাগ্যও বাংলাদেশের পাশে ছিল।

তবে দ্বিতীয়ার্ধে আর জাল অক্ষত রাখা যায়নি। ৪৭তম মিনিটে জেং ইউ জুইয়ার কাট ব্যাক পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান ইউ জিংউই। শেষদিকে একের পর এক আক্রমণ শানিয়ে ৮২ মিনিটে দ্বিতীয় গোল পায় চীন। ওয়াং আই ফাংয়ের জোরাল ফ্রি কিক মিলির গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শক্তিশালী চীনের কাছে বাংলাদেশের লড়াকু হার

আপডেট সময় : ০৯:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬