ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আজই পর্দা ওঠছে সাফ ফুটবলের, হামজাকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজই মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত ‘সাফ চ্যাম্পিয়নশিপ’৷ এই টুর্নামেন্টকে ঘিরে শুরুর দিকে যতোটা উচ্ছ্বসিত ছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। ততোটা নেই এখন৷ সময়ের সঙ্গে যেন সেটি অনেকটাই মিলিয়ে গেছে। অনেকটা অনাড়ম্বরভাবেই শুরু হচ্ছে সাফের পনেরতম আসর৷

ঢাকা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনেই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ৷ রাত আটটায় জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ ভূটান৷ প্রথম এই ম্যাচে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ৷

তবে দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তান-ভারত লড়াই দিয়ে, বিকেল ৩ টায়৷

বাংলাদেশে সাফের সবগুলো ম্যাচ টেলিভিশনে সম্প্রচার করবে টি-স্পোর্টস। আলোচনা আছে, বাংলাদেশি সমর্থকদের কথা মাথায় রেখে বাংলায় ধারাভাষ্য প্রচার করতে পারে তারা। এছাড়াও অনলাইনে দেখা যাবে টফি ও বঙ্গ অ্যাপে। তবে সেজন্য কিনতে হবে সাবস্ক্রিপশন। এর বাইরে স্পোর্টসজিফাই, ক্রীড়া টিভির মতো থার্ডপার্টি প্ল্যাটফর্মগুলোতে বিনামূল্যে দেখা যাবে সাফের ম্যাচগুলো।

নামে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হলেও আলোচনা, উন্মাদনায় তেমনটার দেখা মেলেনি। আয়োজকদের পক্ষ থেকে সেভাবে প্রচার-প্রচারণারও দেখা যায়নি। উল্টো দর্শকদের মাঝে যে উন্মাদনা ছিল সেটিও মিলিয়ে গেছে টিকিটের চড়া দামের কারণে। অন্যদিকে, টুর্নামেন্টের যে থিম সং বানানো হয়েছে, সেটি নিয়েও দেখা দিয়েছে অসন্তোষ। এসব মাথায় নিয়েই পর্দা উঠছে টুর্নামেন্টের।

আট বছর আগে অর্থাৎ ২০১৮ সালের পর আবারও সাফের আসর বসছে বাংলাদেশে। দর্শক আগ্রহ কম থাকলেও মাঠের ফুটবলকে জমজমাট করতে পিছিয়ে নেই আয়োজকরা। প্রথমবার সাফে ব্যবহার করা হবে ভিএআর প্রযুক্তি। তবে পুরোপুরি ভিএআর নয়, ব্যবহার করা হবে ‘ভিএআর লাইট’ প্রযুক্তি।

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৬টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী মালদ্বীপ। দুই গ্রুপের সেরা দুই দল সরাসরি সেমিফাইনাল খেলবে।

দক্ষিণ এশিয়ান ফুটবলে এখন প্রায় সব দেশেই বংশোদ্ভূত ফুটবলারদের আধিক্যের দেখা মিলছে। এবারের সাফও ব্যতিক্রমী নয়। সবচেয়ে বেশি ১৬ জন বংশোদ্ভূত ফুটবলার নিয়ে সাফে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৯ জন ফুটবলার বাংলাদেশের। এরপর যথাক্রমে পাকিস্তান (৭ জন) ও ভারত (১ জন) আছে।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সাফের সবচেয়ে বেশি ৯ বারের চ্যাম্পিয়ন ভারত। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দলও তারা। তবে সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলারদের দলে ভিড়িয়ে নিজেদের বেশ শক্তিশালী করেছে পাকিস্তানও। গত কয়েকটি ম্যাচে বড় দলগুলোর সঙ্গে বেশ ভালোই লড়াই করেছে তারা।

দ্বিতীয় ম্যাচে রাতে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান।

সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ। এবারের সাফের অন্যতম সেরা দলও স্বাগতিকরা। তাই প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করাই বড় লক্ষ্য। তবে প্রথম ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না দলের সেরা তারকা হামজা চৌধুরীকে।

ম্যাচের দু’দিন আগে অর্থাৎ ৩ নভেম্বর পর্যন্ত প্রথম দিনের ৭০ শতাংশ টিকিট অবিক্রিত বলে জানা গেছে। সবমিলিয়ে শুরুতেই আক্ষেপ আর কিছুটা অনাড়ম্বর আয়োজনেই মাঠে গড়াতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজই পর্দা ওঠছে সাফ ফুটবলের, হামজাকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬