ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২০২৭ ক্রিকেট বিশ্বকাপের টিকিট পেতে ১২ কোটির অধিক আবেদন

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ ক্রিকেট বিশ্বকাপের জন্য আবেদন জমা পড়েছে ১২ কোটিরও বেশি! বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে৷ আর অনুষ্ঠেয় এই বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আকাশ ছোঁয়া৷ যার চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত পরিসংখ্যানে।

আইসিসির তথ্য অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপের টিকিট কেনার সুযোগ পেতে মোট ১২ কোটি ৮০ লাখ ৯ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে। বিশ্বের ১৯৩টি দেশের প্রায় ২৮ লাখ স্বতন্ত্র সমর্থক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। এরই মধ্যে ৩ কোটি ২০ লাখের বেশি ম্যাচভিত্তিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।

টিকিটের জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমর্থকদের মধ্যে। আফ্রিকা মহাদেশ থেকেও ব্যাপক সাড়া মিলেছে। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি সহ-আয়োজক জিম্বাবুয়ে ও নামিবিয়ার সমর্থকদের মিলিয়ে আফ্রিকা থেকে জমা পড়েছে প্রায় দেড় কোটি আবেদন।

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪১টি ম্যাচ। এসব ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১১টি ম্যাচ, যার মধ্যে আগে থেকেই নির্ধারিত সুপার সেভেন পর্বের ম্যাচও রয়েছে, সেগুলোর জন্য আবেদন জমা পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ।

জিম্বাবুয়েতেও বিশ্বকাপের টিকিট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। দেশটিতে টিকিটের আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ। সেখানে গ্রুপ পর্বের সবচেয়ে বেশি চাহিদা ভারত-জিম্বাবুয়ে ম্যাচকে ঘিরে। ২৪ অক্টোবর ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য আবেদন জমা পড়েছে ৩৩ লাখের বেশি।

নামিবিয়ার উইন্ডহুকে অবস্থিত নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এসব ম্যাচের জন্য আবেদন পড়েছে ২০ লাখের বেশি। এর মধ্যে ৮ অক্টোবর ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের টিকিট পেতে আবেদন করেছেন প্রায় ৯ লাখ সমর্থক।

তবে সবচেয়ে বেশি আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। ১০ অক্টোবর জোহানেসবার্গে অনুষ্ঠেয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে আবেদন জমা পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজারের বেশি। একই শহরে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিটের জন্যও আবেদন পড়েছে প্রায় ৭৯ লাখ।

আইসিসির ইভেন্টস ও ক্রিকেট অপারেশন্স বিভাগের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনা এই সাড়াকে অসাধারণ বলে অভিহিত করেছেন। তার মতে, ২৪ বছর পর আফ্রিকায় পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ ফিরে আসায় বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় এমন সাড়া পুরো অঞ্চলের জন্য বড় সুযোগ তৈরি করেছে।

বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী কন্দিসা এনগওয়েনিয়াও টিকিটের চাহিদাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার মতে, ক্রিকেটের বাইরেও তিনটি দেশের সংস্কৃতি, আতিথেয়তা ও বৈচিত্র্য বিশ্ববাসীর সামনে তুলে ধরার বড় সুযোগ হবে এই আয়োজন।

২০২৭ সালের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। তিন আয়োজক দেশের ১২টি ভেন্যুতে হবে মোট ৫৭টি ম্যাচ। ২০০৩ সালের পর প্রথমবার আফ্রিকায় ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। আর প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ের পুরুষদের বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে নামিবিয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২৭ ক্রিকেট বিশ্বকাপের টিকিট পেতে ১২ কোটির অধিক আবেদন

আপডেট সময় : ১২:০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬