ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইমনকে টাকা না দিয়ে কুটক্তি করার পর ক্ষমা চেয়েছেন চিটাগং কিংসের মালিক!

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলে চলছে ক্রিকেটারদের পারিশ্রমিক ব্যাধি। খেলছেন, কিন্তু টাকা পাচ্ছেন না। এমন কি টাকা চাইতে গেলে ফ্রেঞ্চাইজিগুলোর মালিক পক্ষ থেকে শুনতে হচ্ছে কুটক্তি। যা কিনা বিপিএল এর কোন ধারাতেই পড়ে না। রাজশাহীর ভিন দেশী ক্রিকেটারতো পারিশ্রমিকের ইস্যুতে দেশেই চলে গেছেন। যা কিনা দেশের ফ্রেঞ্চাইজি ক্রিকেট বিপিএলকে লজ্জায় ডুবিয়েছে। যদিও বিপিএল এর পারিশ্রমিক ইস্যু বিসিবিতে নতুন কিছু নয়। গত ষোল বছরেও হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু তাই বলে ক্রিকেটাররা পাওনা চাইতে গিয়ে এমন বিব্রতকর আচরণ কখনো গ্রহনযোগ্য নয় বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। চিটাগাং কিংসের মালিক টাকা চাইতে যাওয়া ক্রিকেটার ইমনকে কুটক্তি করে বলেছেন, টাকা কি গাছে ধরে নাকি। যা নিয়ে ব্যাপক সমালোচনা ঝড় বইছে ক্রিকেট পাড়ায়।

পারভেজ হোসেন ইমনকে এখনও কোনও টাকা দেয়নি চিগটাগাং কিংস। কারণটা ‘ব্যক্তিগত’ বলে একটি পত্রিকাকে জানিয়েছিলেন দলটির সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী। পাশাপাশি টাকা কি গাছে ধরে- এমন মন্তব্যও করেছিলেন তিনি। সমালোচনার ঝড় ওঠার পর এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

পারভেজের পেমেন্ট ইস্যুতে সামির বলেছিলেন, ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেবো, বকেয়া রাখবো না।’

চিটাগংয়ের মালিকের এমন বক্তব্যের পর ক্রিকেটপ্রেমী কেউই বিষয়টি ভালোভাবে নেয়নি। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিসিবিকেও কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ আহমেদ ভূঁইয়ার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আজকে। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন তিনি। সেখানেই ইমনকে উদ্দেশ্য করে বলা মন্তব্যের বিষয়টি তার নজরে আনা হয়। ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা আজকে ওনার সঙ্গে কথা বলেছি। তাকে সতর্ক করেছি। কোনও খেলোয়াড়ের ব্যাপারে এমন মন্তব্য করার রাইটস তার নেই। খেলোয়াড়কে একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়েছেন, পারফরম্যান্স যেমনই হোক না কেন। এজন্য আমরা সতর্ক করেছি। বিসিবিকেও আমরা বলেছি নিয়ম অনুযায়ী এই ব্যাপারে ব্যবস্থা নিতে।’

এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন চিটাগংয়ের মালিক সামির। তিনি বলেছেন, ‘আজকে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাকে পরিষ্কারভাবে জানিয়েছি আমরা তার এই বক্তব্য ভালোভাবে নেইনি। আমরা তাদের বলেছি, এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে, তাদের কারও সঙ্গে এই ধরনের ব্যবহার প্রত্যাশা করি না। উনি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন, ওনার এই ব্যবহার ঠিক ছিল না।’

এমন ন্যাক্কারজনক ঘটনা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হবে কিনা জানতে চাইলে ফাহিম বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবেই দিতেই পারি আমরা।’

বিপিএলে নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে দিতে হয় ২৫ শতাংশ টাকা, টুর্নামেন্টের মাঝে ৫০ শতাংশ ও খেলার পর বাকিটা পরিশোধ করতে হয়। তবে এই নিয়ম মানছে না বেশিরভাগ দল। রাজশাহী ও চিটাগাংয়ের বিরুদ্ধে অভিযোগ, তারা অনেক ক্রিকেটারকে কোনও টাকাই দেয়নি।

রাজশাহী ক্রিকেটারদের বকেয়া না দিলে আইনি ব্যবস্থায় যাবে বিসিবি,জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি প্রধান। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব জয় বলেন, রাজশাহীর সাথে আমি কথা বলেছি। তারা বলেছে তারা সব টাকা পরিশোধ করে দিবে।

শনিবার বিসিবিতে তিনি গণমাধ্যম কর্মীকে আরও বলেন, এবারের বিপিএলে এই একটি কলঙ্ক ছাড়া সবই ছিলো সফল। প্রচুর রান ওঠা, দর্শক চাহিদা বৃদ্ধি পাওয়া, অন লাইনে টিকিট ছাড়া। সব কিছু মিলে এবারের বিপিএলটাকে তিনি নিজেদের লারনিং সময় মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইমনকে টাকা না দিয়ে কুটক্তি করার পর ক্ষমা চেয়েছেন চিটাগং কিংসের মালিক!

আপডেট সময় : ০২:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫