সোমবার দেশে ফিরছেন হামজা- ফারহান
- আপডেট সময় : ০৮:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৭০ বার পড়া হয়েছে
ভূটানের বিপক্ষে ম্যাচ জিতলেও জামাল ভূঁইয়াদের খেলার মান দেখে চরম অসন্তোষ দেশের ফুটবল অনুরাগীরা৷ তারচেয়ে বেশি হতাশা কোচ থমাস ডুলির কোচিং পারফরম্যান্সে৷ বাংলাদেশ দল নিয়ে তার লক্ষ্যটা পরিস্কার নয় কারো কাছে৷ আশিয়ান কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ দল নিয়ে তার পরীক্ষা- নিরীক্ষা থেমে নেই৷
হামজা চৌধুরী ও ফারহানের অনুপস্থিতিতে ডিফেন্ডার বিশ্বনাথকে দিয়ে আক্রমনভাগে কেন খেলালেন তার কোন কারণ খুঁজে পাওয়া যায়নি৷ অথচ সাইড ব্যাঞ্চে একাধিক আক্রমণ ভাগের খেলোয়াড় ( ইব্বরাহিম ও সুকি) বসে ছিল৷ তাদের সেরা একাদশেই কেন রাখা হযনি, তা দেখে ফুটবল ভক্তরা প্রচন্ডভাবে হতাশা প্রকাশ করেছেন৷
আর যখনি ইব্রাহিমকে খেলানো হয়েছে গোল আদায়ের মাধ্যমে জয়ের সফলতা পেয়েছে বাংলাদেশ৷
ভূটানকে ১-০ গোলে হারিয়ে আপাতত পরের রাউন্ডে ওঠার পথটা পরিস্কার হলো বাংলাদেশের৷৷ গ্রুপ পর্বের পরের ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে, আগামী ১২ নভেম্বর৷ ওই ম্যাচে জিতলেই হবে গ্রুপ চ্যাম্পিয়ন৷
তার আগে প্রশ্ন উঁকি মারছে, হামজা চৌধুরী ও ফারহান আলীর ওই ম্যাচ খেলছেন তো? কারণ, বাংলাদেশের এই দুই প্রবাসী ফুটবলার এখনো ঢাকায় পৌছান নি৷ এ নিয়ে টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, ফিফা উইন্ডো না থাকা এবং ক্লাবের ব্যস্ততার কারণে প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তারা। তবে ভক্তদের জন্য সুখবর হলো, শ্রীলঙ্কা ম্যাচের ঠিক আগে ঢাকায় পা রাখছেন এই দুই প্রবাসী তারকা ফুটবলার৷ অর্থাৎ আগামী সোমবার ঢাকায় আসছেন তারা। তিনি বলেন, ‘তারা বেশ ভালোভাবেই ঢাকায় পৌঁছাবে। আমাদের বিশ্বাস, সকালে এসে সারাদিন বিশ্রাম নিয়ে কোচের সঙ্গে কথা বলে তারা অনুশীলনে যোগ দিতে পারেন৷ কোচ যদি চান এবং তারাও যদি রাজি থাকে, তবে সেদিনই মাঠে ঘাম ঝরাতে পারে। আর প্র্যাকটিস করুক বা না করুক, তারা যে মাঠে আসছে—তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’
আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে টমাস ডুলির দল। সেই ম্যাচের আগে হামজা ও ফারহানের দলের সঙ্গে যোগ দেওয়াটা বেশ বড় স্বস্তি নিয়েই আসছে বাংলাদেশ শিবিরে




















