ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • / ৪০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান প্রতিনিধি
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে আরও ৪৬ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম জানান,গত দুই দিনে নতুন করে মিয়ানমারের ৫৮ জন বিজিপি সদস্য পালিয়ে এসেছেন। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে দুই জন, জমছড়ি সীমান্ত দিয়ে ১০ জন এবং রাতে আরও ৪৬ জন প্রবেশ করেছেন।

এ নিয়ে সর্বমোট বাংলাদেশে ২৬০ জন জান্তা বাহিনীর সদস্য বিজিবির হেফাজতে আছেন বলে জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

আপডেট সময় : ০৭:০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪