ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জানুয়ারীতে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি,জুনে এইচএসসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৭ সালের জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তাবিত রুটিনও প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী এহছনুল হক মিলন। তার কথা অনুযায়ী  এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। ইতোমধ্যে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতির সুবিধার্থে সেটি শিক্ষার্থীদের দিয়ে দেয়া হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। এসএসসির মতো এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে।
পরীক্ষার ফলাফল প্রকাশের সময় কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২ মাসের মধ্যে ফল দেয়ার প্র্যাকটিস আছে। তবে ফল প্রকাশের এই সময়কে আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
এসএসসি পরীক্ষার কারণে বই উৎসবে কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষার কারণে জানুয়ারির বই দিতে বিঘ্ন হবে না। এছাড়া পরীক্ষার মূল্যায়নের সুযোগ রেখে আইন সংশোধন হচ্ছে, পরবর্তী সংসদে এটি পাস হবে।

রুটিন অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে। এরপর ৯ জানুয়ারি বাংলা দ্বিতীয় পত্র, ১১ ও ১৩ জানুয়ারি ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং ১৬ জানুয়ারি গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিভিন্ন বিষয়ের তত্ত্বীয় পরীক্ষাগুলো শেষ হবে ৬ ফেব্রুয়ারি। আর তত্ত্বীয় পরীক্ষা শেষে ১১ ফেব্রুয়ারির মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, মোট ৩৩টি পত্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ১৫ দিন সময় প্রয়োজন হবে।

অন্যদিকে, প্রস্তাবিত রুটির অনুযায়ী উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন (রোববার) থেকে। প্রথম দিন সকালে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে ৮ জুন বাংলা দ্বিতীয় পত্র, ১০ জুন ইংরেজি প্রথম পত্র এবং ১২ জুন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা শেষে বিজ্ঞান ও অন্যান্য বিভাগের বিভাগীয় বিষয়গুলোর পরীক্ষা শুরু হবে। ১৩ জুলাই সমাজবিজ্ঞান ও সমাজকর্ম দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ১৮ জুলাইয়ের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে অনলাইনে নম্বর এন্ট্রি করার নির্দেশ দিয়েছে বোর্ডগুলো।

উভয় পরীক্ষার ক্ষেত্রেই পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন বলে জানানো হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় বিশেষ পরিস্থিতিতে এই তারিখগুলো পরিবর্তিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জানুয়ারীতে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি,জুনে এইচএসসি

আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬