ডিআরইউ বহুমুখী সমবায় সমিতি লি. এর অডিট কার্যক্রম শুরু
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:০০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২০২৫-২০২৬ অর্থবছরের অডিট কার্যক্রম আজ ৬ সেপ্টেম্বর (রবিবার) থেকে শুরু হয়েছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অডিট কার্যক্রম চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এবং তা অনুষ্ঠিত হবে সমিতির নিজস্ব কার্যালয়ে। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও সমবায় অধিদপ্তর থেকে এই অডিট কার্যক্রম পরিচালনা করা হবে৷
সমিতির পক্ষ থেকে পাঠানো এক নোটিশে সদস্যদের উদ্দেশে বলা হয়, নির্ধারিত এই সময়সীমার মধ্যে প্রত্যেক সদস্যকে নিজ নিজ হিসাব মিলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে সমিতির কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
৫ সেপ্টেম্বর (শনিবার) সমিতির সম্পাদক মো. বদরুল আলম চৌধুরী স্বাক্ষরিত এই নোটিশ প্রকাশ করা হয়।
























