ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পদত্যাগের পর রাষ্ট্রপতি চুপ্পুকে গ্রেফতারের আহবান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না তারা দেশ পরিবর্তন করবে কীভাবে৷

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে এনসিপি জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

বিএনপি বলে দুই তৃতীয়াংশ আসন পেয়ে তারা সরকার গঠন করেছে কিন্তু গত পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি। আমরা মনে করি ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে। গণহত্যায় তার সমর্থন রয়েছে। দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য নিরপেক্ষ অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা দেখেছি বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক তালবাহানা করেছে। কোনো জনপ্রিয় ব্যক্তিকে, নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় না। তারা এতটাই ভয় পায়। সবকিছু কুক্ষিগত করতে চায়। সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে। কোনো অযোগ্য লোককে যদি রাষ্ট্রপতি নির্বাচন করে তাহলে এই সরকারের উপর থেকে সব আস্থা চলে যাবে

এনসিপি আহ্বায়ক বলেন, এই সরকার দুটি নির্বাচনের মাধ্যমে এসেছিল। একটি জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের পাশাপাশি হয়েছিল গণভোট। আপনারা সবাই গণভোটে অংশগ্রহণ করেছিলেন কি না? আপনারা সবাই কিসের পক্ষে ভোট দিয়েছিলেন? আমরা ৭০ শতাংশ জনগণ হ্যা-এর পক্ষে ভোট দিয়েছিলাম। হ্যা-এর পক্ষে ভোট দেওয়া মানে দেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিন্তু আমরা কী দেখলাম? সে কোনো সংস্কারই করছে না। জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এই পুলিশের সংস্কার আমরা চেয়েছিলাম, যে পুলিশ দলীয়করণ হবে না। পুলিশের প্রমোশন, পোস্ট, পদবি, প্রদায়ন, চাকরি, নিয়োগ কোনো কিছুই রাজনৈতিক বিবেচনায় হবে না। নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে হবে এবং পুলিশ জনগণের পক্ষে কাজ করবে। কিন্তু যেহেতু সংস্কার হয়নি এই পুলিশ অতি শিগগিরই আবারও দলীকরণ হয়ে যাবে। দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে, মাদক কারবার বন্ধ হয়েছে, জমি দখল বন্ধ হয়েছে? যদি এখন জমি দখল হয় আপনারা কোথায় যাবেন, পুলিশের কাছে যাবেন অথবা আদালতের কাছে যাবেন অথবা মিডিয়ার কাছে বলবেন। কিন্তু সেই মিডিয়া যদি দলীয়করণ হয়, পুলিশ যদি দলীয়করণ হয়, আদালত যদি দলীয়করণ হয় আপনি কোথাও ন্যায়বিচার পাবেন না। ফলে আমরা মনে করছি সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তনের শক্তি নয়। পরিবর্তন চাইতে হলে সংস্কার বাস্তবায়ন করতে হলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির আটজন এমপি সংসদে রয়েছে। কিন্তু এই আটজন ১০০ জনের থেকেও শক্তিশালীভাবে জনগণের পক্ষে কথা বলে। ৫০ বা ১০০ জন এমপি নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে যদি এনসিপি সংসদে থাকত তাহলে এই সরকারকে সর্বাত্মকভাবে সমালোচনা করতে পারত, প্রেসার দিয়ে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে পারত। ফলে আমরা মনে করি আগামী দিনে আপনারা যদি এনসিপিকে ভরসা করেন, এনসিপিকে সহযোগিতা করেন, আগামী স্থানীয় নির্বাচনে যদি এনসিপির সমর্থিত প্রার্থীর পক্ষে দাঁড়ান আমরা কথা দিচ্ছি আপনাদের স্থানীয় পর্যায়ে যে সব সমস্যা রয়েছে তা সমাধান করব।

এর আগে শহরের দয়াময়ী মোড় থেকে এনসিপি জেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এনসিপি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জেলা শাখার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন প্রমুখ নেতা বক্তব্য দেন৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদত্যাগের পর রাষ্ট্রপতি চুপ্পুকে গ্রেফতারের আহবান

আপডেট সময় : ১১:৩৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬