লাখ টাকা পুরস্কার ও ক্রীড়া কার্ড পেলেন যুব সাফ শিরোপা জয়ীরা
- আপডেট সময় : ১১:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
মালদ্বীপের মালেতে সাফ অনুর্ধ্ব ২০ ফুটবল শিরোপা জিতেছে বাংলাদেশ। এটি বাংলাদেশের যুবাদের টানা দ্বিতীয় শিরোপা জয়। যুবাদের এই বিজয়কে রঙিন করে দিয়েছেন দেশের ক্রীড়া অভিবাবক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি শিরোপা বিজয়ের দিনেই ঘোষনা দিয়েছিলেন অর্থ পুরস্কারের। একদিন আগে দেশে ফিরলে তাদের বিমানবন্দরে ফুল দিয়ে করাসহ খোলা বাসের ছাদে করে বিমান বন্দর থেকে হাতিঝিলে শুভেচ্ছা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার ক্রীড়া প্রতিমন্ত্রী কতৃক পুরস্কৃত করা হয় তাদের।
সোমবার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের অনুষ্ঠান শেষে জাতীয় ক্রীড়া পরিষদে যুব ফুটবল দলকে তাদের পুরস্কারের চেক ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন সিনিয়র দলের হয়ে সাফ জেতা তারকা ফুটবলার ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রত্যেক ফুটবলারকে এক লাখ ও অফিসিয়ালদের ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছিলেন ফেডারেশনের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি। একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক খেলোয়াড়দের ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছিলেন।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমিনুল হক প্রতিশ্রুতি দিয়েছেন, সাফ চ্যাম্পিয়ন হওয়া এই যুব ফুটবল দলকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিয়ে যাবেন, এবং নিয়ে যান।
যুব এই ফুটবল দল মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য আবাসিক ক্যাম্প শুরুর পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বেশ কয়েকবার হোটেলে গিয়ে খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়েছেন। ২০২৩ সালে বাংলাদেশ প্রথম ও সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের চ্যাম্পিয়ন গোলরক্ষক ছিলেন আমিনুল হক। ২৩ বছর পর তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আরেকটি দক্ষিণ এশিয়ান জয় করা দলকে করলেন পুরস্কৃত।
ক্রীড়াকার্ড প্রদান করা হলেও এই ফুটবলাররা ভাতার আওতায় আসবেন না এখনই। তবে কার্ড দিয়ে তারা নির্ধারিত কিছু সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।


















