ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারি চাকরি সংশোধনী বিল সংসদে পাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত বিল জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত হলে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এদিন সংসদে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
পরে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম) বিলটি পাসের পক্ষে-বিপক্ষে ভোট চান। একপর্যায়ে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়স ৩২ এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।

এর আগে দুই দিনের বিরতির পর রোববার বিকেল সাড়ে ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এতে সভাপতিত্ব করছেন। দিনের কার্যসূচি অনুযায়ী, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশের ওপর আলোচনা করছেন সংসদ সদস্যরা।

এদিকে সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে জাতীয় সংসদের অধিবেশনে ৪০ মিনিট বিরতি দেয়া হয়েছে। রোববার বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই বিরতি ঘোষণা করেন। এরমধ্যে প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট সাউন্ড সিস্টেমের মেরামত কাজের জন্য বিরতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি চাকরি সংশোধনী বিল সংসদে পাস

আপডেট সময় : ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬