ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাসসের ঘটনাটি দুঃখজনক বললেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণতান্ত্রিক সরকার আসার পরেই বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে অফিস ছেড়ে দিতে হয়েছে। বাসসের সাংবাদিক ও কর্মচারীরা তার উপর নাস্থা জ্ঞাপন করায় গতকাল অফিস থেকে বের হয়ে যেতে হয় তাকে। বিষয়টি নিয়ে মিডিয়া জগতে তুমুল হৈচৈ পড়ে যায়। বিষটি সম্পর্কে জানতে চাওয়া হলে আজ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন বিষয়টি খুবই দুঃক্ষ্যজনক।

তিনি বলেছেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল বা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে।

বাসসের ঘটনাটির সঙ্গে এখন টিভির কয়েকজন রিপোর্টারকে চাকরিচ্যুতির প্রসঙ্গেও তোলেন সাংবাদিকরা। জবাবে মন্ত্রী বলেন, বাসসে ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা, সেটাও আলাপ-আলোচনার সাপেক্ষে আমরা বিধি-বিধান অনুযায়ী সমাধান বের করবো। আর ব্যক্তিগত যে মিডিয়া হাউজে সমস্যা হয়েছে, সম্ভবত এখন টিভিতে। এটাও কেবল শুনেছি। সংশ্লিষ্ট যারা, সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ নেব।

মন্ত্রী আরও বলেন, এমন মনে করার কারণ নেই যে মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে। আমরা বারবারই বলছি আমরা একটা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি এবং অবশ্যই আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি।

‘আপনারা দেখেছেন জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়েও আমরা কিন্তু সংবিধান নির্দেশিত পথের বাইরে যাইনি। অতএব, দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন, আমরা চেষ্টা করবো সবসময় বিধি-বিধানের মধ্যে যেতে। বিধি-বিধানের বাইরে আমরা কোনো কিছুকেই বাস্তবায়ন করতে দেবো না।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসসের ঘটনাটি দুঃখজনক বললেন তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬