এতিমদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- আপডেট সময় : ১১:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
মাহে রমজানের প্রথম দিনেই মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা.জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম ভাষানটেকের একটি মাদ্রাসায় গিয়ে তারা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুবাইদা রহমান ও জাইমা রহমান পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার এতিমদের সঙ্গে ইফতার করেন। ইফতারের আগে তারা এতিমদের সঙ্গে কথা বলেন এবং তাদের কুশল জানেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। এই আসনের কড়াইল বস্তি ও ভাসানটেকে ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রোজায় ইফতার, রাতের খাবার এবং সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি।
উল্লেখ্য, প্রতি বছর প্রথম রমজানে এতিম ও উলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতারা। তবে এবার সে ধরনের কোনো আনুষ্ঠানিক ইফতার আয়োজন ছিল না।





















