হাড্ডা-হাড্ডি লড়াইয়ে শেষ হাসিটা মির্জা আব্বাসের
- আপডেট সময় : ০৭:৫১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সবার দৃষ্টি ছিলো ঢাকা-৮ আসনের দিকে। এই আসনে তরুণ প্রতিপক্ষ নাসির উদ্দিন পাটওয়ারী ঘুম হারাম করে দিয়েছেন তার। তিনি জাতীয় নাগরিক পাটির প্রতিনিধি হিসাবে ১১ দলীয় জামায়াত জোট থেকে প্রার্থী হিসাবে নির্বাচন করেন। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের তরুণ আন্দোলনকারীদের অন্যতম একজন ছিলেন মাত্র বিশ্ববিদ্যালয় সম্পন্ন করা পাটওয়ারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিষোধাগার করতে গিয়ে তিনি হয়ে উঠেন রাতারাতি বেশ আলোচিত। নানা অপবাক্যে নাজেহাল করার মধ্যদিয়ে দেশের রাজনীতিতে পরিচিত হয়ে উঠেন। চাঁদাবাজ,দূর্নীতিবাজ,মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সাথে তুলনা করা হয় মির্জা আব্বাসকে। নাতির বয়সের প্রতিপক্ষের এমন কঠিন বাক্যের বিপরীতে চরম এক ধৈয্যের পরীক্ষা দিতে হয়েছে বিএনপি সমর্থিত দীর্ঘ রাজনৈতিক ব্যক্তিত্বকে। রাজনীতির মাঠে রীতিমতো মির্জা আব্বাসের ঘুম হারাম করে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির এই তরুণ প্রতিপক্ষ। বলা যায় মির্জা আব্বাসের বুকে প্রায় চুরি বসিয়ে দিয়েছিলেন তিনি।
মির্জা আব্বাসের ঘরের কেন্দ্র হিসাবে পরিচিত মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে বিজয়ী হন নাসির উদ্দিন পাটওয়ারী। যদিও দিনভর নাটকের পর শেষ বিজয়টা ছিলো মির্জা আব্বাসের। কিন্তু সেই ব্যবধানটি ছিলো একেবারেই নগন্ন, ৫২৩৯ ভোটের ব্যবধানে। এটি নি:সন্দেহে প্রবীন এই রাজনীতিবিদের জন্য এক স্বস্তির বিজয়।
দেশের মানুষ মাস্তানি, চাঁদাবাজি এবং দূর্নীতি যে পছন্দ করেন না, নাসির উদ্দিন পাটোয়ারী এই লড়াইয়ের মধ্যদিয়ে নতুন এক বার্তা দিয়েছে বিএনপিকে। কারণ, এই অপশব্দগুলো ব্যবহার করেই মির্জা আব্বাসকে প্রায় ঘায়েল করে ফেলেছিলো।
অবশেষে শুক্রবার ভোররাত পৌনে ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন। শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন।
অন্যদিকে, ঢাকা-৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি।



















