ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জসীমের প্রার্থীতা প্রত্যাহার, হাসনাতের বিজয় নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন ভোট গ্রহনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এই আসনে ধানের শীষের কোন প্রার্থী ঋণখেলাপীর দায়ে বাদ পড়ায় জসীমকে সমর্থন করে যায়। কিন্তু আজ ভোটের দিনে তিনি অনিয়মের অভিযোগ তোলে নির্বাচন বর্জনের ঘোষণা দিলে এনসিপি’র প্রার্থী হাসনাতের বিজয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। জসীম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফেসবুক লাইভে জসীম উদ্দিন অভিযোগ করে বলেন, দেবিদ্বারের মানুষের কথা চিন্তা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমি বর্জন করলাম। প্রশাসন আমাদেরকে হেল্প করেনি। বারবার ফোন দেওয়ার পরও বিভিন্ন কেন্দ্রে যায়নি।

তার নির্বাচন বর্জনের ফলে হাসনাত আব্দুল্লাহ জয়ী হতে যাচ্ছেন। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ৪৬ কেন্দ্রে হাসনাত আবদুল্লাহ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছে ১৮ হাজার ৯৯২ ভোট।
আসনটিতে মোট ১১৬টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং ৩জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জসীমের প্রার্থীতা প্রত্যাহার, হাসনাতের বিজয় নিশ্চিত

আপডেট সময় : ০৮:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬