ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিরোধী দলের আন্দোলন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর: এ্যানি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধী দলের আন্দোলন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। সেই সময় দল ও দেশের মানুষ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন সেই অর্জনকে সুরক্ষিত রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের দায়িত্ব।’

বিরোধীদলের লংমার্চ ও নতুন করে আন্দোলনের ঘোষণার প্রসঙ্গ টেনে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। এ ধরনের কর্মসূচি একটি এলাকার জন্য যেমন ক্ষতিকর, তেমনি পুরো দেশের জন্যও ক্ষতিকর।

বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে বিরোধীদল আন্দোলনের পথ বেছে নিয়েছে মন্তব্য করে এ্যানি বলেন, ‘হাসিনা যেভাবে দীর্ঘদিন হরতাল-অবরোধ দিয়ে মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল, পরে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। এখন বিরোধীদলও মনে করছে, আন্দোলনের মাধ্যমে বিএনপি, তারেক রহমান এবং মন্ত্রী-এমপিদের দুর্বল করা যাবে। সেই সুযোগ দেয়া হবে না।’

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিরোধী দলের আন্দোলন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর: এ্যানি

আপডেট সময় : ০৮:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬