ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাশার প্যানেলের দ্বায়িত্ব পালন শুরু

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান নির্বাচকের পদ থেকে বিদায় নেন সাবেক বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। চুক্তি অনুযায়ী ৩১ মার্চ তার মেয়াদ শেষ। প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন এবার আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিসিবি’র বিভিন্ন কমিটিতে ছিলেন। এমন কি সহকারি নির্বাচক হিসাবে কাজ করেছেন তিনি। এবার পেলেন প্রধান পদটি। নতুন এই পদে বেশ এক্সাইটেড বাশার। এমন সত্য প্রকাশ করতেও দ্বিধাবোধ করেন নি। পাশাপাশি দ্বায়িত্ববোধটাও যে আকাশ ছোয়া তা বলার অপেক্ষা রাখে না। দল নির্বাচনে চুল থেকে ‍চুন খসলেই বিরুপ সমালোচনার পথও ‍দাড়িয়ে থাকছে তার সামনে।

প্রধান নির্বাচকের আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েই আজ প্রথম দিনেই মাঠে নেমে পড়েছেন বাশার। তার নেতৃত্বাধীন প্যানেলের সহকারি নাদিফ চৌধুরী ও নাঈম ইসলামদের নিয়ে বৈঠক করেছেন। এই প্যানেলে হাসিসুল হোসেন শান্তও রয়েছেন। আজ বুধবার প্রথম বৈঠকে পরস্পরের সাথে মতোবিনিময় ও পরিচিত পর্ব সেরে ফেলা হয়। পাশাপাশি আসন্ন সিরিজগুলো নিয়ে নিজেদের প্রাথমিক পরিকল্পনা ও চিন্তাভাবনা আদান-প্রদান করার বিষয়ও রয়েছে জড়িয়ে।

হাবিবুল বাশারের নেতৃত্বাধীন এই নতুন কমিটির প্রথম এসাইনমেন্ট হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ (ওয়ানডে ও টি-টোয়েন্টি)। এই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস অনুশীলন আগে থেকেই চলছে। নির্বাচকরা আজ থেকেই স্কোয়াড গঠন ও খেলোয়াড়দের ফর্ম নিয়ে কাজ শুরু করবেন।  আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেল দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হাবিবুল বাশার সুমন বলেছিলেন, ‘এক্সাইটেড অবশ্যই। এই বছর বাংলাদেশের অনেক খেলা। বিশ্বকাপের বছর, সাথে দ্বিপাক্ষিক সিরিজ অনেক, বড় সিরিজ। ভালো খেলাটা জরুরি। ধারাবাহিকতা ধরে রাখাও অনেক জরুরি। নির্বাচকের কাজটা অনেক দায়িত্বের জায়গা। আমি আশাবাদী, দেখা যাক, ভালো কাজ করব আশা করছি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাশার প্যানেলের দ্বায়িত্ব পালন শুরু

আপডেট সময় : ০৪:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬