ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজনীতি করণে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি : রুমি ফারহান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ নির্বাচনে  ব্রাহ্মণবাড়িয়া -২ আসনে  স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহান বলেছেন, রাজনীতি করণের কারণে কোন সরকারের সময়ে দেশের ভাষা আন্দোলনের ইতিহাস সঠিক ভাবে লেখা হয়নি।

তিনি বলেছেন,‘দেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান হচ্ছে ৫২‘র ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে ৬ দফ, ৬৯ এর গণঅভ্যুত্থান এবং ৭১ এর মুক্তিযুদ্ধ। পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোনও জাতি গোষ্ঠী ভাষার জন্য সংগ্রাম করেনি কিংবা জীবন দেয়নি। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সবকিছুতেই রাজনীতি করি। যখন যে সরকার, যে দল ক্ষমতায় আসে, তারা তাদের মতো করে ইতিহাস রচনা করে। ফলে ইতিহাসে আমরা হয় দেবতা, নয়তো ইবলিস এই দুইয়ের মাঝখানে সাধারণ মানুষকে খুঁজে পাই না। মূলত সরকার এসেছে, সরকার গেছে; কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটা জাতি হিসেবে দুঃখজনক ও লজ্জাজনক।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি তার পিতা ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদ-এর বিভিন্ন সংগ্রামী অবদানের কথা তুলে ধরে বলেন, মেয়ে হিসেবে আমি জানি পাঠ্যসূচির বইগুলোতে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস প্রতিফলিত হয়নি। মূলত ৮০‘র দশক পর্যন্ত ইতিহাসকে ততটা দলীয়করণ বা বিকৃত করা হয়নি। সে সময়ের সরকার ভাষা আন্দোলনে আমার বাবার মুখ্য চরিত্র হিসেবে যে ভূমিকা বা তার যে প্রাপ্য সম্মানটুকু সেটা মুছে ফেলার চেষ্টা করেনি। কিন্তু ৮০‘র দশকের পর দলীয় সরকার হিসেবে বিএনপি ও আওয়ামী লীগ আসার পর ভাষা আন্দোলনের সত্যিকারের নায়কদের ছবি ধীরে ধীরে মুছে যেতে দেখলাম। যা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার।

তিনি বলেন ৫ আগস্টের পর বাংলাদেশ একটি নতুন রূপ পেয়েছে আমি আশা করব সেই বাংলাদেশে এ যাবত পর্যন্ত যাদের অবদান রয়েছে তাদের সম্মান ও স্বীকৃতি ইতিহাসে থাকবে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাফে মোহাম্মাদ ছড়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশুগঞ্জের মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, সরকারি হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, নাসির মুন্সি প্রমুখ।

আলোচনা সভায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনীতি করণে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি : রুমি ফারহান

আপডেট সময় : ১২:৪২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬