ঢাবি উপচার্য থেকে পদত্যাগের আবেদন করলেন ড.নিয়াজ
- আপডেট সময় : ০৭:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরেই ঢাবি উপচার্য পদ ছাড়ার ঘোষনা দিয়েছিলেন ড.নিয়াজ আহেমেদ। অন্তর্বর্তী সরকারের সময় তিনি ঢাবি উপচার্য পদে অধিষ্টিত হয়েছিলেন। এরপরেই অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এতে ছাত্র শিবির ভিপি পদসহ বেশির ভাগ পদে জয়যুক্ত হয়। যদিও এই নির্বাচনে ভিসি’র অদৃ্শ্য হাত রয়েছে বলে ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছিলো। আর তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ ত্যাগ নিয়েও নানা গুঞ্জন উঠে আসে।
আজ অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ চেয়ে আবেদন করেছেন। আবেদন গৃহীত হলে তিনি উপাচার্যের দায়িত্ব ছেড়ে শিক্ষকতায় ফিরবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২২ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগের আবেদনপত্র শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে হস্তান্তর করেন উপাচার্য। আবেদনপত্রে তিনি জানান, উপাচার্যের দায়িত্ব ছেড়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক পদে ফিরতে চান।
এ সময় শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এক্ষেত্রে তাঁর সহযোগিতা কামনা করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী দেশের ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জানান।



















