ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শনিবার ছুটির দিনেও অফিস করবেন তারেক রহমান, তিনবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিঙ্কুষ বিজয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। নির্বাচনে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ফ্যামেলি কার্ড, কৃষিকার্ডসহ জনকল্যাণমুখী সব প্রতিশ্রুতি এখন বাস্তবায়নের পালা। ইতিমধ্যে ফ্যামেলি কার্ড নিয়ে প্রাথমিক আলোচনাও হয়ে গেছে নতুন মন্ত্রী পরিষদের বৈঠকে। যদিও বিশাল এই ফান্ড কোথা থেকে আসবে সেটা পরিস্কার করা হয়নি। তবে ঈদের আগেই এই  কার্ড বিতরণ বাস্তবায়ন করতে  চায় বিএনপি সরকার।

পাশাপাশি  প্রশাসনিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপি মিডিয়া সেল থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও যমুনার মেরামত কার্যক্রম এখনো শেষ হয়নি। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী কয়েকদিন সচিবালয়ে অফিস করবেন।
এদিকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে এদিন নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যে থাকা ফ্যামিলি কার্ড বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠকেও যোগ দেন তিনি।

এর অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ সদস্যের ওই কমিটিতে সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন ১৪ জন।

এর আগে দ্বিতীয় দিনের অফিস চলাকালীন সময়ের শুরুতেই তিন বাহিনীর প্রধান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার সকালেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শনিবার ছুটির দিনেও অফিস করবেন তারেক রহমান, তিনবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১০:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬