ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাধ্যমতো দায়িত্বপালনের চেষ্টা করবো : মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মন্ত্রিপরিষদ সচিবের পদ পরিবর্তন হয়েছে। এই পদে বসছেন নাসিমুল গনি। নতুন দায়িত্ব পেয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যম কর্মীদের জানান, দূর্বল কাঁধে বিশাল দায়িত্ব পড়েছে।আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার সাধ্যমতো চেষ্টা করবো দায়িত্বপালনের। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।’

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে দুপুর সোয়া ১টায় তিনি নতুন পদে যোগ দিতে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে আসেন।

দেশের  এই সময়ে দায়িত্ব নেওয়াটাকে তিনি চ্যালেঞ্জ হিসাবে দেখছেন কিনা জানতে চাইলে নাসিমুল গনি বলেন,‘মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।’

নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব পেলেন।
নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে নাসিমুল গনি বলেন, ‘আমি এখনো যোগদান করতে পারিনি। সকালে (মঙ্গলবার) দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন। বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে উঠেপড়ে লেগেছি ক্যাবিনেট ডিভিশন। আমরা ইনশাল্লাহ যখনই আরও বিস্তারিত আসে আপনাদের জানাবো।’

নতুন মন্ত্রিপরিষদ গঠন প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নির্ভর করে যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন তার সিদ্ধান্তের ওপর। আমাদের সেই প্রস্তুতির জন্যই আসছি এখন। পরে আমরা যোগাযোগ স্থাপন করবো। তারপর যখন বলা হবে তখন নামগুলো সবাই জানতে পারবে, ইনশাল্লাহ।’

তবে মন্ত্রিসভার সংখ্যা প্রসঙ্গ তিনি এড়িয়ে গেলেন। তবে তিনি বুঝিয়েছেন যারা সরক‍ার গঠন করবে তাদের উপরই নির্ভর করছে। তারা ইচ্ছা করলে কম-বেশি করতে পারেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পর তাদের জন্য যে সহায়তা লাগে- একজন মন্ত্রীর আসার জন্য একটি গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সে ব্যবস্থা ও তার সুরক্ষার উদ্যোগ নিতে হয়। তার অফিসকে জানাতে এবং নিজস্ব যেসব কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এসব কিছু দেখতে হয়।

আপনারা প্রস্তুত কি না- জানতে চাইলে নাসিমুল গনি বলেন, ‘সরকার সব সময় প্রস্তুত থাকে। সরকার ফেইল করে না।’
এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট এ পদে যোগ দেন। এরপর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তিনি একই বছরের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ওই ক্যাডারের ১৪২ জনের মেধাতালিকায় তার অবস্থান ছিল ষষ্ঠ। ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাধ্যমতো দায়িত্বপালনের চেষ্টা করবো : মন্ত্রিপরিষদ সচিব

আপডেট সময় : ০৫:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬