ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকার আসন রেখে বগুড়ায় ছেড়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুটি আসন থেকে নির্বাচন করে দুটিতে জয়ী হন। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনের মধ্যে ঢাকা-১৭ আসনে হাড্ডা-হাড্ডি লড়াই শেষে বহুকষ্টে তারেক রহমান পাশ করেছেন। আজ জাতীয় সংসদ শপথ নিবেন তিনি ঢাকার আসনের নির্বাচিত প্রতিনিধি হিসাবে। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেছেন তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন/আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হয়।

আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন আসনটি রাখতে চান।
নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন/আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকার আসন রেখে বগুড়ায় ছেড়েছেন তারেক রহমান

আপডেট সময় : ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬