ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টাকার নোটের আদলে কনটেন্ট ও প্রচারণা চালানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার নোটের আদলে কনটেন্ট ও প্রচারণা চালানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আসল নোটের মতো কাগজ তৈরি, তা প্রচারণায় ব্যবহার বা ভিডিও–ছবিতে প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ—কখনো আরও বড় আকারের—নমুনা নোট ব্যবহার করে ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রচারণা চালানো হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, বাজার বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণার ঘটনাও লক্ষ্য করা গেছে। এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বৃদ্ধিতে সহায়ক হতে পারে এবং সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে তুলতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০–এর ধারা ৪৮৯(৬) অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এমন নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করে যা প্রচলিত ব্যাংক নোটের সদৃশ এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচারের বিষয়টি সাইবার নিরাপত্তা আইনের ধারা ২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

সবশেষে, জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসাধারণকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক অননুমোদিত ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি, প্রচার ও প্রচারণা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাকার নোটের আদলে কনটেন্ট ও প্রচারণা চালানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা

আপডেট সময় : ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬