ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল, পুনঃভোট গণনা চেয়েছেন কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ এবং ঢাকা-১১ আসনে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে অভিযোগ তুলেছেন সাবেক ফুটবলার ও বিএনপি মনোনিত প্রার্থী আমিনুল হক এবং ঢাকা ১১ আসনের প্রার্থী এম এ কাইয়ুম।

শুক্রবার ‍দুপুরে আমিনুল হক তার সংসদীয় আসন ১৮৯ নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে তিনি নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।

আবেদনপত্রে আমিনুল হক অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন হয়েছে।
তিনি উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিশেষ করে ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

একই দিন ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন। তিনি পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। শুক্রবার রাজধানীর গুদারাঘাটে অবস্থিত তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এম এ কাইয়ুম দাবি করেন, এনসিপি নেতা নাহিদ ইসলামকে জেতানোর জন্য পরিকল্পিতভাবে তাকে হারানো হয়েছে। তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলন চলাকালীন তার নির্বাচনী কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক নেতাকর্মীকে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল, পুনঃভোট গণনা চেয়েছেন কাইয়ুম

আপডেট সময় : ০৮:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬