ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তারেক রহমানকে ভারত-পাকিস্তানের উষ্ণ অভিনন্দন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপির নেতৃত্ব দেওয়া দল‌টির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পাশবর্তীদেশসহ বিভিন্ন দেশ। সবার আগে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কের এক পো‌স্টে তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানান মো‌দি।

মো‌দি ব‌লেন, এই বিজয় আপনার (তা‌রেক রহমান) নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচয় দেয়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনের সঙ্গে থাক‌বে।
ভার‌তের প্রধানমন্ত্রী ব‌লেন, আমি আমাদের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার (তা‌রেক রহমান) সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) এক্স হ‌্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান পা‌কিস্তানের প্রেসিডেন্ট। আসিফ আলি জারদারি বলেন, বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাই।পাকিস্তান গণতান্ত্ৰিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।

 মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির চেয়ারম্যান তারেক  রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।
পোস্ট উ‌ল্লেখ করা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক রহমানকে ভারত-পাকিস্তানের উষ্ণ অভিনন্দন

আপডেট সময় : ১২:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬