ঢাকা-বগুড়া দুইটি আসনেই বিজয়ী তারেক রহমান, ১৭৫ আসন পেয়ে এগিয়ে বিএনপি
- আপডেট সময় : ০১:৩০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা-১৭ ও তিনি নিজ এলাকা বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত করে বিপুল ব্যবধানে বিজয়ী হন।
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসন। এই আসনে ১৫০টি কেন্দ্রের সব কটিতে বিজয়ী হন তারেক রহমান। তিনি মোট পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। এখানে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩ শতাংশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে এই আসন থেকে (১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত) নির্বাচন করেছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সেই সময় বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া ঢাকা সতের আসন থেকেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডাঃ খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডাঃ খালিদুজ্জামান থেকে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।
সর্বশেষ বেসরকারি ফলাফল ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিতেছে ১৭৫টি আসনে এবং জামায়াতে ইসলাম বিজয়ী হয়েছে ৫৬টি আসনে, এনসিপি ৫টি আসন এবং অন্যান্য দল বিজয়ী হয়েছে ১১টি আসনে।



















