৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি
- আপডেট সময় : ০৮:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন থেকে নির্দেশনা রয়েছে নির্বাচনের ৪৮ ঘন্টা থেকে কেউ সন্দেহাতীত অর্থ বহন করাসহ লেন-দেন করতে পারবে না। কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসতেই দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অর্থ লেন-দেনের অভিযোগ উঠে আসছে। জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ তারা সাধা্রণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নগদ অর্থ প্রদান করছেন, যা কিনা সোস্যাল মিডিয়ায় আবার ছড়িয়ে পড়তে দেখা গেছে। এমন কি নির্বাচনে মাসুল শক্তি প্রয়োগেও দলটির ব্যাপক প্রস্তুতি সোস্যাল মিডিয়ায় প্রকাশ হতে দেখা যায়। সেখানে দেখা গিয়েছে জামায়তা নেতাদের অনেকেই সাধারণ জনগন গাড়ি ভর্তি লাঠি-সোটা, ক্রিকেটের উইকেটসহ আটক করেছে।
এদিকে দিনভর সবচে বেশি আলোচিত হয়ে উঠেছে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমান টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধান। ঢাকা থেকে তিনি ৭৪ লাখ টাকা বহন করে সৈয়দপুর বিমানবন্দর অতিক্রম করতেই ধরা পড়ে যান। কি পরিমান টাকা তিনি বহন করছিলেন সে উত্তর দিতে না পারায় বিমানবন্দর কাস্টমসের সন্দেহ তৈরি হয়। যদিও এই ঘটনার পর জামায়াত ইসলামী থেকে দাবি করা হচ্ছে ওই টাকাগুলো ব্যবসায়ীক কাজে তিনি বহন করেছিলেন।
তবে এই ঘটনার পর সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান একজন বয়োবৃদ্ধ মানুষ। উনি রাজনীতির পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবসার সঙ্গে সম্পর্কিত। উনি কিছু টাকা-পয়সা নিয়ে ঢাকা থেকে আসছিলেন। যে টাকার কথা বলা হচ্ছে, যেটা প্রশাসন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে, সেখানে এনডোর্সমেন্ট করেই নিয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করে আজ একটা অস্থিতিশীল পরিবেশ বা সুন্দর পরিবেশটাকে ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।’
আনোয়ারুল হক কাজল আরও বলেন, ‘প্রশাসন যেখানে (বিষয়টি) অবহিত ছিল সেখানে একটা বিশেষ বিভাগ তাকে আটক করেছে। বিভিন্ন প্রহসন করার কারণে, বিভিন্নভাবে তাকে মানসিক টর্চারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ৬০ বছরের ঊর্ধ্বে তার বয়স। আগে থেকেই তিনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত। হার্টের অসুস্থতার কারণে ডাক্তাররা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো এলে তার শারীরিক অবস্থা বোঝা যাবে।’
এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশির সময় বেলাল উদ্দিনের কাছে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। গুনে দেখা যায় এর পরিমাণ ৭৪ লাখ টাকা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় অসুস্থ হয়ে পড়লে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বেলাল উদ্দিন প্রধানকে।

















