ভারত চাইলে বাংলাদেশকে বিকল্প ভেন্যু দিতো আইসিসি
- আপডেট সময় : ১০:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ৬৫ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে আসছে বাংলাদেশ দল। এবারও খেলার সকল প্রস্তুতি নিয়েই হাঁটছিলেন টাইগাররা। কিন্তু নিরাপত্তা নিয়ে ভারতে খেলার আপত্তি জানায় বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানায়। তা না হয় বাংলাদেশের জন্য আইসিসি’র এই টুর্নামেন্ট খেলা সম্ভব নয়। যেহেতু ভারত থেকেই বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার ইস্যুটি উপস্থাপন হয়েছিলো। কিন্তু আইসিসি বাংলাদেশের আবেদনে সাড়া না দিয়ে তাদেরকে ভারতেই খেলতে হবে বলে জানিয়ে দেয়। বাংলাদেশ তাতে রাজি না হওয়ায় আইসিসি নতুন দল হিসেবে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয়। যোগ্যতা অর্জন করা সিত্ত্বেও বাংলাদেশ আইসিসি কুটকৌশলে বাদ পড়ে যায়।
বাংলাদেশের সঙ্গে আইসিসির এমন আচরণ ক্রিকেট পাড়ায় বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এর আগে ভারত কোন কারণ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি। তখন তাদের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করেছিল আইসিসি। সেই টুর্নামেন্ট হয়েছিল হাইব্রিড মডেলে।
দ্যা ওয়ারের আলোচনায় ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা বলেছেন, ‘যদি ভারত বলত পাকিস্তান, শ্রীলঙ্কা বা বাংলাদেশে খেলতে চাই না, আইসিসি ১০০% উদ্যোগ নিত অন্য ভেন্যুতে খেলার। হাইপোথেটিক্যাল প্রশ্নে আমি এই হাইপোথেটিক্যাল উত্তরই দিতে পারি (হাসি)।’
আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব আছে দাবি করে শারদা বলেন, ‘যখন বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিলেন, পরে বিষয়টা সামাল দিতে পারলেন না। পুরো বিষয়ে ভারতীয় বোর্ডের প্রভাব আইসিসিতে ভারতের প্রভাব এবং বাকি বোর্ডগুলোয় তাদের প্রভাবের ফলেই সবকিছু হয়ে এই জায়গায় এসেছে এবং আইসিসিকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এখানে খুবই পরিষ্কারভাবে পার্থক্য গড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ ভারতে আসতে চায়নি (আইসিসি তাদের বাদ দিয়ে দিয়েছে)।’
‘অন্য যেকোনো খেলায় বিষয়টি নিরপেক্ষভাবে দেখা হত। তারা চাইত সবাইকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে।
এই জায়গায় তারা কেবল একটি দলকে বাদ দিয়ে দিল। এমন একটি দেশ যাদের প্রায় ২০ কোটির মত মানুষ রয়েছে এবং অনেক দর্শক রয়েছে।’-যোগ করেন তিনি।













