ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নারী ফুটবলে সাফ শিরোপা জয়ের আরও কাছাকাছি সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / ৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম নারী সাফ  ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছাকাছি পৌছে গেছে বাংলাদেশের মেয়েরা। আজ পাকিস্তানকে উড়িয়ে দেয়ার মধ্যদিয়েই শুধু নয়, ভুটানের কাছে ভারতে ২-১ গোলের পরাজয়ে সেই পথ আরও মসৃন হয়ে উঠে। শেষ ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করলেই ফুটসালে ইতিহাস রচনা করবেন বাংলাদেশের মেয়েরা। এই দিন বাংলাদেশের মেয়েরা ৯-১ গোলে পাকিস্তানকে পরাজিত করে।

অন্য দিকে বাংলাদেশ শেষ ম্যাচে যদি হেরে যায়, তাতেও সম্ভাবনা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। শেষ ম্যাচে যদি ভুটান জিততে না পারে নেপালের বিপক্ষে, তাহলে বর্তমানের ১৩ পয়েন্ট নিয়েই ট্রফি জিতে ঘরে ফিরতে পারবেন সাবিনারা।

টুর্নামেন্টে একটি করে ম্যাচ বাকি সবার। ৫ ম্যাচ শেষে শীর্ষে বাংলাদেশ (১৩), দ্বিতীয় স্থানে ভুটান (১১) ও তৃতীয় অবস্থানে ভারত (৯)। ভুটানের কাছে হেরে ভারত আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে শিরোপার দৌড় থেকে। এখন দলটির সামনে টিকে আছে রানার্সআপ হওয়ার সুযোগ।

রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন। দুটি ট্রফিই এসেছে সাবিনা খাতুনের নেতৃত্বে। যদি প্রথম সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ তাহলে সাবিনার নেতৃত্বে আরেকটি ইতিহাস রচনা হবে দেশের নারী ফুটবলে। সেই ইতিহাস থেকে মাত্র এক পয়েন্ট দুরে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী ফুটবলে সাফ শিরোপা জয়ের আরও কাছাকাছি সাবিনারা

আপডেট সময় : ০৯:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬