ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রোজার আগে নির্বাচনের দাবি করলেন মান্না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের প্রতি আহবান জানিয়েছেন যেন রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা হবে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে নির্বাচনের অবস্থার কোনো পরিবর্তন হয় কিনা এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।

তিনি আরও বলেন, ১৫ বছরের লড়াইয়ে আমাদের সাথে বিএনপিসহ অন্যান্য দল ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাদের সাথে আলাপ আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।

এ সময় দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামস জেলা কমিটির সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা শহরের কলেজমোড়ে স্বাধীনতার স্বাধীনতার বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোজার আগে নির্বাচনের দাবি করলেন মান্না

আপডেট সময় : ০৬:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫