ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জয়ের পথে হাঁটছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ১৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট টেস্টের ন্যায় ঢাকা টেস্টও জয়ের পথে হাঁটছে বাংলাদেশ। সফররত আয়ারল্যান্ডকে জিততে হলে রোববার ম্যাচের পঞ্চম দিনে আরো ৩৩২ রান করতে হবে। হাতে রয়েছে ৪ উইকেট। কঠিন এই চ্যালেঞ্জ মোকাবেলায় কতোটা তারা উইকেট আগড়ে রাখতে পারবে সেটাই এখন দেখার বিষয়। তার আগে বাংলাদেশ আজ চতুর্থদিনে ৪ উইকেটে ২৯৭ রান করে প্রতিপক্ষের সামনে মোট ৫০৯ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। জবাবে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে।

শনিবার (২২ নভেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৮০ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। এতে লিড বেড়ে দাঁড়ায় ৪৯১ রান। এরপর সেশন বিরতির পর মুশফিকুর রহিম তুলে নেন তার ৪১তম টেস্ট ফিফটি। মুমিনুল ৮৭ রানে আউট হলে দলীয় ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিক অপরাজিত থাকেন ৫৩ রানে।

বাংলাদেশের দেয়া পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানের মাথায় ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আয়ারল্যান্ড। প্রথম আঘাত করেন তাইজুল ইসলাম, অ্যান্ডি বালবির্নিকে ১৩ রানে আউট করে দেন। এরপর একই তাইজুলের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন পল স্টার্লিং (৯)।

দুই দ্রুত উইকেটের পর টেক্টর-কারমাইকেল জুটি কিছুটা প্রতিরোধ গড়ে ৫১ রান যোগ করেন। তবে ২৫ বলে ১৯ রান করা কারমাইকেল হাসান মুরাদের শিকার হলে আবারও চাপে পড়ে আয়ারল্যান্ড।

১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ক্রিজে ছিলেন সাদমান ইসলাম এবং মুমিনুল হক। তবে দিনের শুরুতেই ওপেনার সাদমান ইসলাম (৭৮) সেঞ্চুরির আক্ষেপ নিয়ে বিদায় নেন। আগের দিনের ৬৯ রানের সঙ্গে ৯ রান যোগ করে ১১৯ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলের ১৭৩ রানের মাথায় তাকে সাজঘরে ফেরান স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। এরপর চারে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ৫ বলে মাত্র ১ রান করে দ্রুতই ফিরে যান তিনি।

সাদমান ও শান্তর দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দেখেশুনে শুরু করলেও তাদের সাবলীল ব্যাটিংয়ে দ্রুত বাড়তে থাকে বাংলাদেশের লিড। বুদ্ধিমত্তাপূর্ণ ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে ফেলেন মুমিনুল। ফিফটির পরও তার ব্যাটিং অব্যাহত থাকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়ের পথে হাঁটছে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫