মঙ্গলবার সকালেই পৌছাবেন বেগম জিয়া,তাকে বরণ করতে প্রস্তুত ফিরোজা, রয়েছে বিশেষ মেডিকেল প্রস্তুতি
- আপডেট সময় : ১০:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ১৮৮ বার পড়া হয়েছে
আপোষহীন নেত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসছেন, দিনভর এনিয়ে রাজধানী ঢাকা ছিলো আলোচনার কেন্দ্রবিন্দু। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন বিএনপি’র চেয়ারপারসন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ১১৭দিন চিকিৎসা শেষে আজ দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ
করেছেন তিনি। মঙ্গলবার সকালেই ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌছাবেন । খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
এরআগে লন্ডনের বাসা থেকে নিজে গাড়ী ড্রাইভ করে বেগম খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দরে পৌছেদেন তারই পুত্র ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দেখা যায়, গাড়ির সামনের আসনে ছিলেন খালেদা জিয়া, পেছনের সিটে বসা ছিলেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। চালকের আসনে ছিলেন তারেক রহমান।
খালেদা জিয়াকে বহনকারি বিশেষ বিমানটি হচ্ছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমান (অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স)। বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে, দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের জটিলতা বিবেচনায় রেখে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় বিশেষ মেডিকেলের প্রস্তুতি নেওয়া হয়েছে। তার আগমন ঘিরে বাসাটি একটি আধুনিক ও জরুরি চিকিৎসা সুবিধাসম্পন্ন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে, যেন কোনো ধরনরে স্বাস্থ্য সংকটে দ্রুত সাড়া দেওয়া যায়।
লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার অন্য সফরসঙ্গীদের সঙ্গে দুই পুত্রবধূ— জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও থাকছেন। এর মধ্যদিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের দীর্ঘ ১৭ বছর পর এবারই প্রথম দেশে ফিরতে পারছেন জুবাইদা।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি।
এরপর তাকে সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ নিয়ে ভর্তি করা হয়। ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে তাকে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয়। ১১৭ দিনের লন্ডন সফর শেষ করে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক এ প্রধানমন্ত্রী।












