১৫ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:৩১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৩৯ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, সংস্কার কমিশনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন।
শফিকুল আলম বলেন, প্রথম বৈঠকে রাজনৈতিক দলগুলোসহ সবাই অংশ নেবেন। পরবর্তীতে সম্মিলিত নাকি পৃথক বৈঠক হবে সে ব্যাপারে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।










