ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শিবির আমাদের সহযোদ্ধা: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ২৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ইসলামী ছাত্রশিবির চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা। প্রত্যক্ষ পরোক্ষভাবে শিবির আন্দোলনে সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। বুদ্ধি পরামর্শ ও এক টেবিলে আমরা কাজ করেছি।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তৃতায় তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, স্বৈরাচার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। শিবিরকে ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গেছে।

শিবিরের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, শিবিরকে সব মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। ফ্যাসিবাদ দেশ ও জনগণের দুশমন। এই ফ্যাসিবাদ যাতে আর কোনোদিন না ফিরে আসতে পারে সে চেষ্টা করতে হবে।এর আগে সকাল ৮টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় শিবিরের সম্মেলন। দীর্ঘ ১৩ বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সম্মেলনে সারাদেশের ছাত্রশিবিরের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং তারা কেন্দ্রীয় নেতা নির্বাচন করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শিবির আমাদের সহযোদ্ধা: সারজিস আলম

আপডেট সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪